শাওমির Mi 11 Ultra ব্রিক - শাওমির দোষ, নাকি অন্যকারও?

গতকাল টুইটারে মোহাম্মাদ আনাস নামের একজন Mi 11 Ultra ব্যাবহারকারী টুইট করেন যে, আপডেটের কারণে তার ফোনটি ব্রিক করেছে। তিনি জানান, এন্ড্রয়েড ১২ যুক্ত MIUI 13 আপডেট ডাউনলোড করার পর রিবুট দেওয়ার সময় তার ফোনটি ব্রিক করে।

শাওমি ফোনগুলো কেন আপডেটের মাধ্যমে ব্রিক করে?

ফোন ব্রিক করা বলতে সহজ ভাষায় বোঝায় ফোন ইটের ন্যায় কাজ করা। অর্থাৎ ফোন চালু না হওয়া। বিস্তারিতভাবে বলতে গেলে ফোনের সফটওয়্যার ও হার্ডওয়্যার এর মাঝে সামন্জস্য নষ্ট হওয়া।

কেন ব্রিক করলো Mi 11 Ultra ফোনটি?

মজার বিষয় হলো, তিনি একজন পাইলট বেটা টেস্টার ছিলেন। পাইলট বেটা টেস্টারদের রেজিস্ট্রেশনের সময়ই এই অঙ্গীকারনামা নিয়ে নেওয়া হয় যে- ফোনের ব্যবহারকারী যেন ফোনটি ব্রিক করলে সেটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সক্ষমতা রাখেন, অর্থাৎ একজন সুপারইউজার হিসেবে বেসিক যে ধারণাটা থাকা দরকার তা যেন তার থাকে।


শাওমি তাদের আপডেটগুলো সাধারণ ব্যবহারকারীদের মাঝে বিতরণ করার আগেই কিছু নির্দিষ্ট ব্যবহারকারীর কাছে পাঠায়, যাতে তারা সেই সফটওয়্যারটি পরিক্ষা করে দেখতে পারেন কোন কোন বিষয়ে উন্নতি প্রয়োজন। আর, এই আপডেটকে 'পাইলট বেটা' বলে এবং এই আপডেট ব্যবহারকারীকে 'পাইলট বেটা টেস্টার' বলে।

যেহেতু পাইলট বেটা রম একেবারেই অপরিপক্ক, তাই ফোন ব্রিক করা অস্বাভাবিক কিছু নয়। এই রমগুলো সেই মানুষদের কথা মাথায় রেখেই তৈরি করা, যারা তার ফোনের পাবলিক রমগুলো স্টেবল করার জন্য কোম্পানিকে সাহায্য করতে ইচ্ছুক।


তবে, এই ঘটনাটি বাদ দিলেও শাওমির ফোন ব্রিক করার ঝুলিতে কিন্তু অনেক ইতিহাসই আছে! এর মূল কারণ হলো শাওমির অতিরিক্ত ফোন রিলিজ করা। ডেভেলপার সক্ষমতার তুলনায় তারা বেশি পরিমাণে ফোন বের করে, তার ফলে ডেভেলপাররা প্রতিটা আপডেট ভালোভাবে পরখ করে দেখতে পারেন না। ফোন ব্রিকের আরও বড় কারণ হলো, মাদারবোর্ডে কমদামি উপকরণ ব্যবহার করা। শাওমি তাদের মিডরেন্জের ফোনে অনেক নিম্নমানের চিপ ব্যবহার করে, যার ফলে দেখা দেয় এই ধরনের সমস্যা। এখন পর্যন্ত এই সমস্যার সম্মুখীন হয়েছেন Mi A3, Mi A2 Lite, Poco X3 Pro, Redmi Note 10 ব্যবহারকারীরা। (এই তালিকা দিনদিন বেড়েই চলেছে!)

শাওমি ফোনগুলোর আপডেটের মাধ্যমে ব্রিক করার সমস্যা থেকে বাঁচার উপায় কি?

এই সমস্যা থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় হলো ফেসবুকে আপনার একই মডেলের ফোন ব্যবহারকারীদের একটি গ্রুপে যুক্ত হয়ে থাকা। কোনো আপডেট আসলে সেই গ্রুপে একবার চোখ বোলানো, যে আপডেটটা সত্যিই ভালো কি-না! আপডেটটায় যদি কোনো সমস্যা না থাকে, তবে নির্দ্বিধায় আপডেটটি দিতে পারেন!

আজকের ব্লগ এ পর্যন্তই, ব্লগটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না!