সবচেয়ে সুন্দর লিনাক্স ডিস্ট্রোগুলো! Most beautiful linux distros in bangla!

লিনাক্সের নাম হয়তোবা আপনারা সবাই শুনেছেন। লিনাক্স ওপেন সোর্স হবার সুবাদে, লিনাক্সে হরেক রকমের চাহিদার, হরেক রকম লুকের ডিস্ট্রিবিউশন রয়েছে, যেগুলোকে সংক্ষেপে ডিস্ট্রো বলে। আজকের এই ব্লগে আমি লিনাক্সের সবচেয়ে সুন্দর কয়েকটি ডিস্ট্রো নিয়ে কথা বলবো!

সবচেয়ে সুন্দর লিনাক্স ডিস্ট্রোগুলো!

Deepin Linux

Image_Alt_Here

ডীপিন এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে সুন্দর লিনাক্স ডিস্ট্রো! তবে এর ডেভেলপার চীনের উহানের হওয়া, সিস্টেমের অনেক অংশেই চাইনিজ ভাষা বিদ্যমান থাকা (ভাষা ইংরেজি করার পরও) ইত্যাদি নানা কারণে লিনাক্স ব্যবহারকারীরা এই ডিস্ট্রো ব্যবহার করতে চান না। ডীপিন QT ফ্রেমওয়ার্কে তৈরি একটি ডিস্ট্রিবিউশন। ডীপিনের আরেকটি প্লাসপয়েন্ট হলো এর সিস্টেম অ্যাপগুলো। এগুলো বেশ ফিচার-রীচ এবং ডীপিনের ডিজাইন ল্যাংগুয়েজের সাথে মানানসই।

Pros of Deepin

Deepin দেখতে বেশ সুন্দর একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন। কাস্টোমাইজেশনের সুযোগও রয়েছে প্রচুর।

Cons of Deepin

ডীপিন অনেক অনেক Buggy এবং Glitchy! এছাড়াও, এর ইউজার কম হওয়ার কারণে সহজে কোনো হেল্প পোস্টে সমাধানও পাওয়া যায়না ভালোমতো।

Recommendation

আপনার যদি এর আগে লিনাক্সে হালকা একটু ধারণা থেকে থাকে এবং কোনো সুন্দর এবং পরিষ্কার একটি Distro ট্রাই করতে চান, তাহলে Deepin আপনার জন্যই!

Zorin OS

Image_Alt_Here

আপনি যদি উইন্ডোজের ফ্লেভার + লিনাক্সের মজা দুটোই একসাথে পেতে চান তাহলে Zorin OS এর জুড়ি মেলা ভাড়! ডীপিনের মতো এটাও একটা ক্লিন ও সুন্দর ডিস্ট্রো, তবে এটি একটু বেশি স্টেবল এবং এটা উবুন্টু বেজড।

Zorin OS Core

এটি একটি Gnome বেজড ডিস্ট্রো। সম্পূর্ণ ফ্রি। তবে এই ভার্সনে ফিচারের কিছু লিমিটেশন আছে। যদিও এই ফিচারগুলো না থাকা বড় কোনো ফ্যাক্টর না এই ডিস্ট্রোর!

Zorin OS Lite

কোর ভার্সনের পাশাপাশি এর একটি লাইট ভার্সনও রয়েছে যেটা XFCE বেজ। ডেভেলপারের মতে, এই লাইট ভার্সনটি একটি ১৫ বছর পুরনো পিসিতেও ভালোভাবে রান করানো যাবে!

Zorin OS Pro

এটি হুবুহু Zorin OS Core ভার্সন, তবে এতে বাড়তি কিছু ফিচার আছে। এটি একটি পেইড ভার্সন।

Pros of Zorin OS

এটি বেশ ক্লিন এবং মিনিমাল একটি ডিস্ট্রো। এর একটি মোবাইল অ্যাপও রয়েছে, যার মাধ্যমে আপনি ফোনের নোটিফিকেশন পিসিতে Sync করা সহ আরও অনেক দরকারি ফিচার পেয়ে যাবেন।

Cons of Zorin OS

এটি এখনও Gnome 40 এডপ্ট করেনি। যদিও, রিসেন্টলি এর একটি মেজর আপডেট আসলো।

Recommendation

যারা লিনাক্সে নতুন, তারা তাদের লিনাক্স যাত্রা শুরু করতে পারেন এই ডিস্ট্রো দিয়ে!

Elementary OS

Image_Alt_Here

এলিমেন্টারি আমার প্রিয় লিনাক্স ডিস্ট্রো! এর লুক অনেকটা এপলের ম্যাক OS থেকে অনুপ্রাণিত। এটি ব্যাবহার করা অনেক সহজ! এলিমেন্টারি ওএস উবুন্টু বেজড।

Pros of Elementary OS

এটি বেশ ইউনিক একটি ডিস্ট্রিবিউশন। এর নিজস্ব একটি ডেস্কটপ এনভরমেন্ট রয়েছে, যার নাম Pantheon! এটা ব্যবহার করা অনেক সহজ। এর অ্যাপ স্টোর বেশ সমৃদ্ধ।

Cons of Elementary OS

এই ডিস্ট্রো'তে মেজর আপডেট তিন বছর পর পর আসে। এর আপডেট আরেকটু নিয়মিত করা গেলে ভালো হতো।

Recommendation

আপনি যদি প্রথমবার উইন্ডোজ বা ম্যাক থেকে লিনাক্সে আসতে চান, আমি নিঃসন্দেহে আপনাকে এই ডিস্ট্রো রেকমেন্ড করতে পারব।

Pop! OS

Image_Alt_Here

পপ ওএস হলো System 76 নামের একটি কোম্পানির ডেভেলপ করা অপারেটং সিস্টেম। এটি উবুন্টু বেজড। বলা যায়, উবুন্টু + কিছু দরকারি এক্সেনশন + হালকা Tweaks = পপ ওএস!

Pros of Pop! OS

এটি বেশ স্টেবল একটি ডিস্ট্রো। এটি উবুন্টু বেজড হওয়ায় হেল্প পোস্টগুলোতে সহজেই সাহায্য পাওয়া যায়। এটি Gnome বেজড, তাই ব্যবহার করা সহজ। এছাড়াও, এনভিডিয়া গ্রাফিক্ম কার্ডের জন্য বিশেষভাবে অপ্টিমাইজড এই পপ! ওএস।

Cons of Pop! OS

এটি একটুখানি ল্যাগি। হতে পারে এটি Gnome এর দোষ! তা বাদে আর তেমন বড় কোনো Drawback খুঁজে পাইনি আমি পপ ওএস'এ।

Recommendation

এনভিডিয়া গ্রাফিক্স কার্ড ব্যবহারকারীদের প্রথম পছন্দ হওয়া উচিত এই ডিস্ট্রো। এছাড়াও, প্রোডাক্টিভ মানুষজনও ট্রাই করে দেখতে পারেন পপ! ওএস।

Garuda Linux

Image_Alt_Here

গারুদা একটি Arch বেজড লিনাক্স ডিস্ট্রিবিউশন। এর দুটি ফ্লেভার রয়েছে; Gnome ও KDE! এটি হেভিলি কাস্টোমাইজড একটি ডিস্ট্রো।

Pros of Garuda

এটি একটি কাস্টোমাইজেশন ফোকাসড ডিস্ট্রিবিউশন। এছাড়াও, এটি আর্চ বেজড হওয়া সত্বেও ইনস্টল করা বেশ সহজ।

Cons of Garuda

গারৃদা অনেক রিসোর্স Hungry! এছাড়াও এটা খুব একটা স্টেবল না। লিনাক্সে নতুনদের জন্য গারুদা না।

Recommendation

যারা একটি সুন্দর ও কাস্টোমাইজেবল ডিস্ট্রো খুঁজছেন, গারুদা তাদেরই জন্য। তবে পিসি একটু পুরনো কনফিগের হলে গারুদা না চালানোই ভালো।

Cutefish OS

Image_Alt_Here

এই ডিস্ট্রোর নাম আগে Manjaro Cutefish ছিল। তবে Manjaro বেইজ থেকে বের হয়ে এটি এখন একটি স্বতন্ত্র distro হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি এখন উবুন্টু বেজড।

Pros of Cutefish OS

Cutefish OS দেখতে অনেকাংশেই ম্যাকের মতো। রয়েছে Global Menu ফিচারটিও! ওভারঅল এটি একটি ক্লিন লিনাক্স ডিস্ট্রিবিউশন।

Cons of Cutefish OS

এটি এখনও একপ্রকার Beta স্টেজে আছে। তাই বাগ-গ্লিচ রয়েছে প্রচুর। স্টেবল আপডেটে এগুলো ফিক্স হতে পারে।

Recommendation

যারা ম্যাকের ক্লোন কোনো লিনাক্স ডিস্ট্রো খুঁজছেন, তারা ট্রাই করে দেখতে পারেন এই Cutefish OS নামক ডিস্ট্রো'টি!

আজকের ব্লগ এ পর্যন্তই, ব্লগটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না!