এক ঝলকে এন্ড্রয়েডের প্রতিটি ইউজার ইন্টারফেস সম্পর্কে জানুন!

What is User Interface

এন্ড্রয়েড হলো গুগোলের ডেভেলপ করা একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। সবার জন্য উন্মুক্ত হবার সুবাদে, প্রায় প্রতিটি স্মার্টফোন কোম্পানি এই অপারেটিং সিস্টেমকে একটি অনন্য রূপ দিয়েছে। আর এই অনন্য রূপগুলোর নামই হলো user interface বা UI!


MIUI

শাওমির তৈরি এই কাস্টম স্কিন এন্ড্রয়েডের সবচেয়ে কাস্টোমাইজড UI! তবে, ইদানিং কালে শাওমির এই গৌরব ক্ষুণ্য হয়েছে অপ্টিমাইজেশনের অভাবের কারণে।

Color OS

ওপ্পোর তৈরি কাস্টম স্কিন এটি। এই স্কিনটি বেশ ক্লিন এবং ব্যবহারেও সহজ। একজন ব্যবহারকারী খুব দ্রুতই এই UI এর সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন। সাথে প্রয়োজনীয় সব কাস্টোমাইজেশনও আছে!

One UI

স্যামসাং এর তৈরি User Interface এটি। আগে স্যামসাং এর ইউজার ইন্টারফেস নিয়ে সবার এক প্রকার বাজে অভিজ্ঞতা থাকলেও ওয়ান ইউ আই এখন অবধি ভালো কাজ করে যাচ্ছে।

Funtouch OS

ভিভোর তৈরি স্কিন এটি। দেখতে অনেকাংশেই আইফোনের iOS এর মতো। তবে সব ক্ষেত্রে ব্যবহারের জন্য সুবিধার না।

Origin OS

ভিভোর তৈরি আরেকটি কাস্টম স্কিন অরিজিন ওএস। Funtouch এর খারাপ দিক গুলো পলিশ করে তৈরি করা হয়েছে এই UI! তবে, এই UI এখনও চীনের মাঝেই সীমাবদ্ধ।

Oxygen OS

কিছুদিন আগে পর্যন্তও ওয়ানপ্লাস ফোনগুলোর একটি বড় প্লাসপয়েন্ট হয়ে আসছিলো এই অক্সিজেন ওএস। তবে এন্ড্রয়েড ১১ এর সাথে খুব একটা সুবিধা করতে পারেনি অক্সিজেন ওএস। ফলাফল হিসেবে দেখা দিয়েছে অপ্টিমাইজেশন ইস্যু।

EMUI

অভাগা হুয়াওয়ে'র বানানো ইউজার ইন্টারফেস এটি। আমার প্রিয় স্কিনগুলোর মাঝে এটি একটি। বেশ দরকারি সব ফিচার সমৃদ্ধ এবং অপ্টিমাইজড।

আজকের ব্লগ এ পর্যন্তই, ব্লগটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না!