মেসেন্জারে Sent ও Delivered মেসেজের মাঝে পার্থক্য কি?

ফেসবুক মেসেন্জার বিশ্বের বহুল ব্যবহৃত একটি মেসেজিং প্লাটফর্ম। আমি-আপনি প্রায় সবাই এই মেসেন্জারের মাধ্যমে পরিচিতজনদের সাথে যোগাযোগ করে থাকি। আমাদের অনেকের মনের মাঝেই এই প্রশ্নটা হয়তোবা এসেছে 'Sent ও Delivered মেসেজের মাঝে পার্থক্য কি?' আজকের ব্লগে কথা বলবো ঠিক এই বিষয় নিয়েই!


How Messenger Works

মেসেন্জারে আমরা যখন কোনো মেসেজ পাঠাই, তখন মেসেজটা সর্বপ্রথম আমাদের ফোনে সেভ হয়। তারপর সেই মেসেজ যত দ্রুত সম্ভব ফেসবুকের ডাটাসেন্টারে চলে যায়। এরপর, ফেসবুকের ডাটাসেন্টার থেকে মেসেজটি আপনি যাকে পাঠিয়েছেন তার ফোনে যায়। আর এই পুরো ঘটনাটা ঘটে কয়েক মিলিসেকেন্ডের মাঝেই! একটু কঠিন মনে হচ্ছে? চলুন সহজ করে জানা যাক!

What is sent in Messenger

'Sent Message' এর মানে হলো মেসেজটি আপনার ফোন থেকে ফেসবুকের ডাটাসেন্টারে চলে গিয়েছে। তবে, সেটা এখনও প্রাপকের ফোনে পৌঁছায়নি। হয়তোবা সে এখন এক্টিভ নেই।

What is Delivered in Messenger

'Delivered Message' এর মানে হলো মেসেজটি এখন প্রেরক-প্রাপক দুজনের ফোনেই পৌঁছে গিয়েছে। সাথে ফেসবুকের ডাটাসেন্টারেও মেসেজটি সংরক্ষণ করা আছে।

What is the difference between Sent and Delivered in messenger

Sent message এর মানে হলো মেসেজটি প্রাপকের ফেসবুক একাউন্টে পাঠানো হয়েছে, তবে প্রাপকের ফোনে এখনও মেসেজটি পৌঁছায়নি। হয়তোবা সে এখন এক্টিভ নেই। আর, প্রাপক এক্টিভ হওয়ার সাথে সাথে মেসেজটি Delivered হয়ে যাবে। Delivered message মানে হলো প্রাপক এক্টিভ আছে, তার ফোনে মেসেজটি পৌঁছেছে। তবে সে এখনও মেসেজটি seen করেনি।

সহজ ভাষায়

প্রাপক অনলাইন না থাকলে মেসেজটি Sent হিসেবে থাকবে। প্রাপক অনলাইন হলে মেসেজটি Delivered হয়ে যাবে।

আজকের ব্লগ এ পর্যন্তই, ব্লগটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না!