প্রোগ্রামিং শেখার জন্য কি কি জানা প্রয়োজন?
কৌতুহলের বশে, বা কর্মসংস্থানের কারণে আমরা অনেকেই প্রোগ্রামিং শিখতে চাই। তবে, প্রোগ্রামিং শেখা নিয়ে অনেক Myth প্রচলিত আছে। এই ব্লগে আমি সেই মিথগুলো ডিবাংক করার চেষ্টা করবো।
What Others Say About Programming
আপনাকে অবশ্যই গণিতে ভালো হতে হবে। গণিত অলিম্পিয়াডে আন্তর্জাতিক পর্যায়ে ৩-৪টা গোল্ড মেডেল আনতে পারলে ভালো হয়। আপনাকে বিজ্ঞানে ভালো হতে হবে। কমপক্ষে ৩-৪ টা গ্রহ/নক্ষত্রের অস্তিত্ব আবিষ্কার করতে হবে। গ্যালাক্সি আবিষ্কার করলে আরও বেশি এডভান্টেজ পাবেন। আপনার ফেসবুকে কমপক্ষে ১০মিলিয়ন ফলোয়ার থাকা মাস্ট। তাছাড়া কোডগুলো কাজ করবেনা। আপনাকে অনেক অনেক সুত্র মনে রাখতে হবে। আপনার ১০ লাখ টাকা দামের কম্পিউটার থাকা মাস্ট। যত দামি কম্পিউটার = ততো দ্রুত শিখতে পারা!
এতক্ষণ মজা করলাম। এবার সিরিয়াস কথায় আসা যাক!
What you really need to start coding
কোডিং শেখার জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হলো 'ইচ্ছা'। কথায় আছে না, ইচ্ছা থাকলেই উপায় হয়? এরপর আপনার প্রয়োজন হবে অনেক অনেক ধৈর্য। কিভাবে গুগোল করে দরকারি জিনিসপত্র সহজেই খুঁজে পাওয়া যায় সেটাও শিখে নিতে হবে। টাইপিং করার মোটামোটি দক্ষতা থাকতে হবে (আজকাল সবাই দ্রুত টাইপিং করতে পারে)। আপনার প্রোগ্রামিং শেখার জন্য খুব ভালো কম্পিউটারের প্রয়োজন নেই। এমনকি আজকাল তো মোবাইল ফোন দিয়েও প্রোগ্রামিং শেখা যায়। এবং মনে রাখতে হবে, এক লাইন কোড শিখেই আপনি রাতারাতি বিলিয়নিয়ার হয়ে যেতে পারবেন না। ধৈর্য রাখতে হবে, শিখতে হবে। নিজের জ্ঞানের প্রতিফলন ঘটাতে হবে।
আজকের ব্লগ এ পর্যন্তই, ব্লগটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না!

একটি মন্তব্য পোস্ট করুন