গুগোলের Pixel 6 সিরিজ নিয়ে এতো হাইপ যে কারণে!

গুগোলের নিজেদের ডেভেলপ করা স্মার্টফোন লাইনআপের নাম পিক্সেল। ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স আর দুর্দান্ত ক্যামেরার জন্য এই সিরিজটি ইতোমধ্যেই বেশ জনপ্রিয়! তবে আসন্ন পিক্সেল ৬ সিরিজ নিয়ে মানুষের মনে আগ্রহ একটু বেশিই দেখা যাচ্ছে। কেন এই পিক্সেল ৬ সিরিজ নিয়ে এতো আগ্রহ? -জানতে হলে পড়তে হবে এই ব্লগটি।


Home Grown Tensor Chipset

গুগোল এতোদিন তাদের পিক্সেল ফোনগুলোতে স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করে আসত। স্ন্যাপড্রাগনের সাথে পিক্সেল ফোনগুলোর অপ্টিমাইজেশনও খারাপ ছিলনা। তবে, সমস্যা বেঁধে যাচ্ছিল বেশিদিন আপডেট দেওয়ার ক্ষেত্রে। তাই, গুগোল ডেভেলপ করেছে তাদের নিজেদের ডেভেলপ করা Tensor চিপসেট। এর মাধ্যমে আরো ভালো সফটওয়্যার সাপোর্ট এবং অপটিমাইজেশন পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।

Pixel 6 Series Design

ডিজাইনের ক্ষেত্রে পিক্সেল ৬ সিরিজে বেশ ভালো কাজ করেছে গুগোল! সাথে কালার অপশনগুলোও বরাবরের মতো বেশ ভালো। লঞ্চ হওয়ার পর বোঝা যাবে এই সিরিজের ডিজাইন রিয়াল লাইফে কেমন লাগে।

Awesome Camera

পিক্সেল ডিভাইসগুলো পপুলার হয়েছেই এদের অসাধারণ ক্যামেরার জন্য! তবে, এতদিন ১২ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে মার্কেট কাঁপালেও এবার থাকতে যাচ্ছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। সাথে আরও থাকছে টেলিফটো আর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও!

Personal Opinion

আপকামিং পিক্সেল সিরিজ নিয়ে আমি অনেক আগ্রহী! বিশেষ করে এর ক্যামেরা এবং ডিজাইনের জন্য।

আজকের ব্লগ এ পর্যন্তই, ব্লগটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না!