Keep Notes: প্রাত্যহিক জীবনে দরকারি একটি অ্যাপ!
দৈনন্দিন জীবনে নানা কাজে আমাদের অনেক কিছুই লেখতে হয়। আমরা অনেকেই হয়তোবা ফোনের ডিফল্ট নোটপ্যাড অথবা মেসেন্জার ব্যবহার করি এই কাজে। তবে কেমন হতো যদি লেখালেখির জন্য একটি ডেডিকেটেড ক্রস প্লাটফর্ম অ্যাপ থাকতো? আজকের এই ব্লগে কথা বলবো এমন একটি অ্যাপ নিয়েই।
What is Keep Notes
Keep Notes হলো গুগোলের তৈরি একটি ক্রস প্লাটফর্ম Writing অ্যাপ। ক্রস প্লাটফর্ম অর্থ হচ্ছে একই সুবিধা আলাদা ধরনের/আলাদা অপারেটিং সিস্টেমের ডিভাইসে ব্যবহার করতে পারা যায় এমন সফটওয়্যার।
Why Keep Notes is Special
এই অ্যাপটা রিয়াল টাইম ডাটা সিংক করে। এর সুবিধা হলো, এইযে আমি এখন আমার ফোনে এই লেখাটা লিখছি। এখন আমি যদি ফোনটাকে এমন ফেলে রেখে অন্য কোনো ডিভাইসে আমার একাউন্ট দিয়ে Keep Notes অ্যাপে লগিন করি, আমি ঠিক এখান থেকেই এই লেখাটা কন্টিনিউ করতে পারবো।
Some Extra Juice
এই অ্যাপে বেশ কিছু ছোটখাটো ফিচার রয়েছে যেগুলো বেশ কাজের! এই অ্যাপে '-' বা '•' ব্যবহার করে খুব সহজেই লিস্ট বানানো যায়। লেখার ধরন অনুযায়ী লেবেল দিয়ে ক্যাটাগরিও বানানো যায় খুব সহজেই।
Other Facilities
এই অ্যাপে আপনি ভয়েস নোট, ইমেজ নোট, ড্রয়িং, রিমাইন্ডার ইত্যাদিও সেট করতে পারবেন। অ্যাপের সাইজ মাত্র ৫ এম্বির আশেপাশে।
Downloadআজকের ব্লগ এ পর্যন্তই, ব্লগটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না!

২টি মন্তব্য