InShot: নতুনদের জন্য সেরা এডিটিং অ্যাপ?
সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য কিংবা দরকারি কোনো কাজে আমাদের প্রায় সবারই ছবি ও ভিডিও এডিট করার প্রয়োজন হয়। তবে, এই এডিট করতে গিয়ে অনেকেই পড়ে যান বিপাকে! হয়তোবা স্মার্টফোনের জন্য ভালো কোনো এডিটিং অ্যাপ খুঁজে পাওয়া যায়না, পাওয়া গেলেও সেই অ্যাপগুলো ব্যবহার করা খুব একটা সহজ হয়না। ঠিক এই সমস্যাগুলোর সমাধান নিয়ে তৈরি একটি অ্যাপের নাম ইনশট। আর এই ব্লগে আমি কথা বলবো ইনশট অ্যাপটি নিয়ে!
Basic Information
ইনশট হলো একই সাথে একটি ভিডিও এবং ফটো এডিটিং অ্যাপ। এটি ব্যবহারে বেশ সহজ এবং ফিচার সমৃদ্ধ।
Video Editing
ভিডিও এডিট করার জন্য একজন বেসিক ইউজারের যে যে ফিচার প্রয়োজন হবে তার প্রায় সব ফিচারই রয়েছে এই অ্যাপে! সাথে প্রচুর ইফেক্ট-ফিল্টার তো থাকছেই।
Photo Editing
ছবি এডিট করার ক্ষেত্রে এই অ্যাপটি অতোটাও ফিচার রিচ না। তবে বেসিক ইফেক্ট-ফিল্টার বা ক্রপ করার ফিচাগুলো উপস্থিত আছে।
Some extra juice
Own Font Library
এই অ্যাপের রয়েছে নিজস্ব ফন্ট লাইব্রেরি। এখান থেকে আপনি এডিট করার সময় প্রয়োজনমতো ফন্ট ডাউনলোড করে ব্যবহার করা শুরু করে দিতে পারবেন খুব সহজেই!
Own Asset Store
এই অ্যাসেট স্টোরটা কাইনমাস্টারের মতো ততোটা সমৃদ্ধ না হলেও আপনার এডিটের চাহিদা ভালোভাবেই পুরণ করতে পারবে। এই অ্যাপে সিরিয়াস এডিটের চেয়ে অ্যাসথেটিক এডিট করা বেশি সুবিধাজনক।
Low-end Device Support
আমার ফোনে যেখানে কাইনমাস্টার সর্বোচ্চ ৩৬০ পি এক্সপোর্ট সাপোর্ট করে, সেখানে আমি এই অ্যাপে ১০৮০পি সাপোর্ট পেয়েছি। বুঝতেই পারছেন এই অ্যাপটা স্লো ফোনে কত্তো ভালো চলে!
Versions
এই অ্যাপের দুটি ভার্সন রয়েছে। একটি ভার্সন ফ্রি এবং অপরটি পেইড।
Downloadআজকের ব্লগ এ পর্যন্তই, ব্লগটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না!

একটি মন্তব্য পোস্ট করুন