Firefox এর করুণ দশা!
আজকাল আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্রাউজার বেশ গুরুত্বপূর্ণ একটি জিনিস হয়ে দাঁড়িয়েছে। আর, এই ওয়েব ব্রাউজারের জগতে ফায়ারফক্স একটি পরিচিত নাম! তবে গত তিন বছরে ফায়ারফক্স প্রায় ৪৬ মিলিয়ন ইউজার হারিয়েছে। কেন হলো এরকম দশা? - জানার চেষ্টা করবো এই ব্লগে।
History of Firefox
২০০৪ সালে মোজিলা ফায়ারফক্সের সর্বপ্রথম ভার্সন সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়। প্রথমে এই ব্রাউজারের নাম ফিনিক্স(Phoenix) ছিল।
Golden era of Firefox
Firefox আগে কোনো স্ট্রাগল করে বেঁচে থাকা প্রতিযোগী ছিলনা। ২০০৮ সালের দিকে মোট ইন্টারনেট ব্যবহারকারীর প্রায় ৩০%ই ছিল ফায়ারফক্স ব্যবহারকারী।
Firefox is losing
২০১৮ সালের শেষাংশে ফায়ারফক্সের মোট ইউজারের সংখ্যা ছিল প্রায় ২৪৪ মিলিয়ন। বর্তমানে ফায়ারফক্সের মোট ব্যবহারকারী আনুমানিক ১৯৮ মিলিয়ন। বুঝতেই পারছেন, এটি বর্তমানে বেশ স্ট্রাগল করছে।
Why Firefox is losing
ফায়ারফক্সের একটি বড় ইউজার বেইজ হলো লিনাক্স ডিস্ট্রোগুলো। তবে, আজকাল লিনাক্স ডিস্ট্রোগুলোও অন্যান্য বিকল্পের দিকে ছুটে চলেছে। আবার, বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত মোবাইল অপারেটিং সিস্টেম হলো এন্ড্রয়েড। এন্ড্রয়েডে গুগোল ক্রোম Pre-Installed আসে। আর একজন সাধারণ ব্যবহারকারী মোটেও কোনো কারণ ছাড়া ক্রোমের পাশাপাশি ফায়ারফক্স ডাউনলোড করবেন না! এছাড়াও ওয়েবসাইট গুলো ক্রোমের জন্য বিশেষভাবে অপ্টিমাইজ করা, এপল-গুগোলের ইকোসিস্টেম সাপোর্ট ইত্যাদি কারণও ফায়ারফক্সের এই করুণ দশার জন্য দায়ী।
আজকের ব্লগ এ পর্যন্তই, ব্লগটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না!

একটি মন্তব্য পোস্ট করুন