বর্ন কিবোর্ড সম্পর্কে বিস্তারিত!

আমরা যারা স্মার্টফোনে বাংলা লেখালিখি করি, তাদের মাঝে অধিকাংশই রিদ্মিক ব্যবহারকারী। তবে, রিদ্মিকের পাশাপাশি Borno নামের একটি কিবোর্ড বেশ ভালো কাজ করে যাচ্ছে এই সেক্টরে। চলুন দেখে নেওয়া যাক এর বিস্তারিত!


Keyboard Layouts

এখন পর্যন্ত এন্ড্রয়েডে সবচেয়ে বেশি বাংলা কিবোর্ড লেআউটের সাপোর্ট পেয়েছি আমি বর্ন কিবোর্ডে। বর্তমানে এই কিবোর্ডে অভ্র(ফোনেটিক),প্রভাত,জাতীয়, বর্ন,বর্ন ইজি,ইনস্ক্রিপ্ট, বাংলা, ইনস্ক্রিপ্ট ক্লাসিক এবং অক্ষর লেআউটের সাপোর্ট রয়েছে।

Themes

এই কিবোর্ডের সবচেয়ে বড় প্লাসপয়েন্ট হলো এই কিবোর্ডের থীমগুলো। কাস্টোমাইজেশনের দিক দিয়ে মূলধারার অন্যান্য কিবোর্ডের চেয়ে অনেক এগিয়ে আছে বর্ন।

Customisation

কাস্টোমাইজেশনের দিক দিয়ে বাংলা কিবোর্ডগুলোর মাঝে সবচেয়ে বেশি কাস্টোমাইজ করার সুবিধা আছে এই কিবোর্ডে! সব কাস্টোমাইজেশন ফিচার নিয়ে কথা বলতে গেলে ব্লগ অনেক বড় হয়ে যাবে।

Special Features

Adaptive Theme

এই সেটিংটা চালু করে রাখলে আপনার বর্তমানে ব্যবহাররত অ্যাপের রং অনুযায়ী কিবোর্ডের থিম পরিবর্তন হবে।

Global Clipboard

এই ফিচারটার সাথে হয়তোবা আমরা অনেকেই পরিচিত। এই ফিচারটা অন রাখলে আপনি এখন পর্যন্ত কপি করা সব টেক্সট একটি ক্লিকেই দেখতে ও ব্যবহার করতে পারবেন!

Customisable Emoji Style

আপনি Noto ও Device Default এর মাঝে পছন্দমতো ইমোজি স্টাইল সিলেক্ট করে নিতে পারবেন এই কিবোর্ডে।

Gesture Backspace

Backspace বাটনে বিভিন্ন জেসচার ব্যবহার করার মাধ্যমে আপনি দ্রুত লেখা ডিলিট করতে পারবেন।

Other Features

এই কিবোর্ডটিতে ডেডিকেটেড আরবি লেআউট রয়েছে। এছাড়াও, বর্ন'র One Handed Mode টা বেশ কাজের!

Developer Support

টেলিগ্রাম গ্রুপে ডেভেলপারকে কোনো ফিচার রিকুয়েস্ট করলে তিনি যত দ্রুত সম্ভব সেই ফিচার বর্নতে এড করার চেষ্টা করেন। এটি অবশ্যই একটি ভালো দিক।

Versions

এই কিবোর্ডের তিনটি ভার্সন রয়েছে; Brono, Borno Lite এবং Borno Extended!

আজকের ব্লগ এ পর্যন্তই, ব্লগটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না!