আপনার টেলিগ্রাম অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলবে যে অ্যাপগুলো!
বিভিন্ন কাজে Telegram হয়তোবা আমরা অনেকেই ব্যবহার করি। টেলিগ্রাম এমনিতেই বেশ স্মার্ট একটি অ্যাপ। তবে কেমন হতো যদি টেলিগ্রাম'কে আরেকটু স্মার্ট বানানো যেতো? ঠিক এই প্রত্যয় নিয়েই আমাদের আজকের ব্লগ।
Nekogram
এখন অবধি আমার সবচেয়ে প্রিয় টেলিগ্রাম ক্লায়েন্ট নেকোগ্রাম। হালকা কাস্টোমাইজ করে অ্যাপটাকে একদম মনের মতো বানিয়ে নিয়েছি আমি। অ্যাপে বেশ ইউজফুল কিছু খুঁটিনাটি ফিচার রয়েছে। এর মাঝে উল্লেখযোগ্য একটি ফিচার হলো - কল ওয়ার্নিং ফিচারটি। এই ফিচারটি অন রাখলে কখনও ভৃলবসত কল বাটনে চাপ লেগে কল চলে যাবেনা অপরপক্ষের কাছে।
Telegram X
টেলিগ্রামের অফিসিয়াল ক্লায়েন্ট। তবে মূল টেলিগ্রামের চেয়ে এটাতে ফিচার বেশি। ফিচারগুলো পরীক্ষামূলক, তবে মেজর কোনো বাগ চোখে পড়েনি। দুঃখের বিষয় ডেভেলপার ইদানিং অ্যাপটাকে নিয়মিত আপডেট করছে না।
Plus Messenger
এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে পাওয়ারফুল টেলিগ্রাম ক্লায়েন্ট। বেশ ফিচার-রীচ। তবে তুলনামূলক স্লো ফোনে বেশ সমস্যা করে অ্যাপটি।
আজকের ব্লগ এ পর্যন্তই, ব্লগটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না!

১টি মন্তব্য