বাংলাদেশের কোন মোবাইল অপারেটর কোন দিক দিয়ে সেরা?
বর্তমানে বাংলাদেশে ৫টি মোবাইল অপারেটর সার্ভিস দিয়ে যাচ্ছে। আর আজকের এই ব্লগ এই সিম কোম্পানিগুলোকে নিয়েই! এই ব্লগে আমি কথা বলবো দেশে চলমান প্রতিটি মোবাইল অপারেটরের ভালো ও খারাপ দিক নিয়ে!
Grameenphone
নেটওয়ার্ক বেশ স্টেবল। কভারেজও ভালো পাওয়া যায় দেশব্যাপী। তবে, প্যাকেজের দামগুলো অনেক বেশি!
Banglalink
বাংলালিংক সম্প্রতি পরপর তিনবার Ookla স্পীডটেস্টে প্রথম হয়েছে। এছাড়াও প্যাকেজের দামও সহনীয় পর্যায়ে রয়েছে।
Teletalk
রাষ্ট্রায়ত্ব সিম কোম্পানি। কভারেজ ইস্যু রয়েছে। তবে প্যাকেজের দাম অনেক কম। নেটওয়ার্কের স্টেবিলিটি এলাকাভেদে ভিন্ন রকমের। তবে আমার মতে, আপনার এলাকায় টেলিটকের নেটওয়ার্ক ভালোমতো পাওয়া গেলে টেলিটক বেস্ট চয়েজ!
Robi
কভারেজ দেশব্যাপী মোটামোটি ভালো বলা চলে। নেটওয়ার্কও স্টেবল। অ্যাপের অফারগুলো বেশ চমৎকার!
Airtel
রবি এবং এয়ারটেল একই কোম্পানির অধীনে। তাই সার্ভিস প্রায় একই। তবে রবির তুলনায় এয়ারটেলের নেটওয়ার্কের স্টেবিলিটি কিছুটা কম।
আজকের ব্লগ এ পর্যন্তই, ব্লগটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না!

একটি মন্তব্য পোস্ট করুন