সেরা ৫টি Ubuntu বেজড লিনাক্স Distro
লিনাক্স সম্পর্কে শুনেছেন, তবে উবুন্টুর কথা জানেন না এমন মানুষ খুব কমই আছেন। উবুন্টু হলো সবচেয়ে সহজ লিনাক্স ডিস্ট্রিবিউশন গুলোর একটি। তাই, আরও অনেক ডেভেলপার এই ডিস্ট্রো'র ওপর বেজ করে নিজেদের অপারেটিং সিস্টেম বানিয়ে থাকেন। আজকে কথা বলবো উবুন্টু বেজড ৫টি সেরা লিনাক্স ডিস্ট্রো নিয়ে।
Feren Os
ফেরেন ওএস হলো Ubuntu+KDE বেজড একটি distro. এটি বেশ কাস্টোমাইজেবল এবং দেখতেও সুন্দর।
Pop OS
System 76 নামের একটি কোম্পানির তৈরি উবুন্টু বেজড ডিস্ট্রো'র নাম Pop Os! বিগত এক বছরে এই ডিস্ট্রোটি বেশ পপুলার হয়েছে।নতুনরা তাদের লিনাক্স যাত্রা পপ ওএস দিয়ে শুরু করতে পারবে অনায়াসেই।পপ ওএস এর রিভিউ দেখতে এখানে চাপ দিন
Xubuntu
লো-এন্ড হার্ডওয়্যারের জন্য ক্সুবুন্টু একটি অসাধারণ distro! এটি XFCE বেজড হওয়ার কারণে বেশ লাইটওয়েট।
Elementary OS
এলিমেন্টারি আমার প্রিয় ডিস্ট্রোগুলোর একটা। এর একটি নিজস্ব Desktop Envoirnmet রয়েছে, যার নাম Pantheon! এটি নোম এর একটি কাস্টোমাইজড ভার্সন। এই ডিস্ট্রো দেখতে ম্যাকের মতো
এলিমেন্টারি ওএস এর রিভিউ দেখতে এখানে চাপ দিনZorin OS
Zorin OS আমার দেখা সবচেয়ে ক্লিন ডিস্ট্রোগুলোর একটি। এটি বেশ কাস্টোমাইজেবল একটি distro! এছাড়াও, এন্ড্রয়েডের জন্য এর একটি ডেডিকেটেড অ্যাপ আছে, যার মাধ্যমে আপনি ফোনের নোটিফিকেশন পিসিতে পাওয়া, দ্রুত ফাইল শেয়ার করাসহ আরো অনেক ফিচার পেয়ে যাবেন।
Zorin OS এর রিভিউ দেখতে এখানে চাপ দিনরুচি ভেদে সবার পছন্দ বা অপছন্দে ভিন্নতা থাকতেই পারে!
আজকের ব্লগ এ পর্যন্তই, ব্লগটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না!

১টি মন্তব্য