গুগোলের Tensor চিপ সম্পর্কে কিছু তথ্য
গুগোল তাদের পিক্সেল ৬ সিরিজের জন্য অফিসিয়ালি রিলিজ করলো তাদের নিজেদের তৈরি 'Tensor' চিপ, আর আজকের এই ব্লগে আমি কথা বলবো এই চিপকে নিয়েই!
Basic Information
রিউমর অনুযায়ী, গুগোল আগে থেকেই তদের নিজস্ব চিপ ডেভেলপ করছিলো, যার নাম ছিল Whitechappel! তবে এটি এখন Tensor নামে আত্মপ্রকাশ করেছে। স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেকের মতো, Tensor একটি arm বেজড প্রসেসর। এটি গুগোলের নিজেদের ডেভেলপ করা চিপসেট। এটি অফিসিয়ালি কনফার্মড যে - এবারের পিক্সেল ৬ সিরিজের ফোনগুলোতে এই চিপসেট ব্যবহার করা হবে!
Pros
আপডেটের কথা বিবেচনায়, গুগোল এখন পর্যন্ত এন্ড্রয়েড মার্কেটে সেরাদের কাতারে রয়েছে। তবে, এতোদিন গুগোল স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করার ফলে যতদিন স্ন্যাপড্রাগন তাদের প্রসেসরের কার্নেল সোর্স আপডেট করতো, গুগোল ততোদিনই মেজর কোনো আপডেট দিতে পারতো। এবার এই সমস্যাটার সমাধান হলো। আমরা এবার আশা করতেই পারি, পিক্সেল সিরিজে এখন থেকে স্বাভাবিকের চেয়ে বেশি সময় পর্যন্ত আপডেট পাওয়া যাবে।
আরেকটি বড় বিষয় হলো, অপ্টিমাইজেশন! পিক্সেল সিরিজের সফটওয়্যার এক্সপিরিয়েন্স আগে থেকেই ভালো হলেও তা আইফোনের ধারে কাছেও ছিলনা। তবে, এবার যেহেতু প্রসেসর + সফটওয়্যার দুটোই গুগোলের নিজেদের বানানো তাই এবার থেকে অপটিমাইজেশনে লক্ষ্যণীয় উন্নতি দেখা যাবে!
Cons
স্ন্যাপড্রাগন ইতোমধ্যেই বেশ পপুলার একটা প্রসেসর কোম্পানি। তাই অধিকাংশ ডেভেলপাররাই তাদের সফটওয়্যারগুলো স্ন্যাপড্রাগনের জন্য বিশেষভাবে অপ্টিমাইজ করেন। আবার, কাস্টম রমের availability এর ক্ষেত্রেও স্ন্যাপড্রাগনের আশেপাশে কেউ নেই। এখন দেখার বিষয়, গুগোল এই বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করে!
Additional Info
এন্ড্রয়েডে নিজস্ব প্রসেসর নিয়ে যে গুগোলই প্রথমবারের মতো ফোন লঞ্চ করছে, বিষয়টা কিন্তু তেমন না। ইতোমধ্যেই স্যমসাং, হুয়াওয়ে তাদের নিজস্ব প্রসেসর দিয়ে ফোন লঞ্চ করেছে।
আজকের ব্লগ এ পর্যন্তই, ব্লগটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না!

একটি মন্তব্য পোস্ট করুন