Rock Obsidian ইয়ারফোনের ফার্স্ট ইমপ্রেশনস!

৮০০ থেকে ১হাজার টাকা বাজেটে Rock Obsidian একটি বেশ পপুলার ইয়ারফোন। আজকে এই ব্লগে আমি এই ইয়ারফোনের ফার্স্ট ইম্প্রেশনস শেয়ার করবো!


First Look

প্রথম দেখায়, ইয়ারফোনটিকে আমার বেশ ভালো লেগেছে। ইয়ারপিস দুটি অ্যালুমুনিয়ামের তৈরি তাই বেশ প্রিমিয়াম ফিল দেয়।

Build

হেডফোনটির জ্যাক 'I' শেপের, যেটা 'L' শেপের হলে বেশ ভালো হতো। হেডফোন জ্যাক থেকে কেবল ডিভাইডারের আগে পর্যন্ত রয়েছে নাইলন ব্রেইডেড কেবল, যা বেশ শক্তপোক্ত! তবে এর উপরের অংশে কোনো নাইলন প্রোটেকশন নেই।

In-Ear Feel

ইয়ারফোনটি কানের ভেতরে বেশ সুন্দরভাবে ফিট হয়ে যায়। তবে, এর ইয়ারপিস দুটি কিছুটা ভারি মনে হয়েছে আমার কাছে; কারণ আমার আগের ইয়ারফোন বেশ হালকা ছিলো।

Control Panel

Rock Obsidian এর কন্ট্রোল প্যানেলে রয়েছে তিনটি বাটন, একটি ভলিউম আপ, একটি ভলিউম ডাউন ও আরেকটি সাধারণ multifunctional বাটন।

Sound Quality

যেহেতু এটি একটি ফার্স্ট ইমপ্রেশনস ব্লগ, তাই সাউন্ড কোয়ালিটি নিয়ে এখনই বলছিনা। দেখা হবে এর ফুল রিভিউয়ে!

আজকের ব্লগ এ পর্যন্তই, ব্লগটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না!