Oppo,Vivo কি সত্যিই খারাপ ফোন বানায়? যে কথাগুলো মাথায় রাখা উচিত!

টেক কমিউনিটিগুলোতে আছেন তবে 'ওপ্পো-ভিভো'র ফোন একদম বাজে' এই কথাটা শোনেন নি, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবেনা! তবে, ওপ্পো-ভিভো কি সত্যিই খারাপ ফোন বাজারে আনে? আজকের এ ব্লগে এ বিষয় নিয়েই কথা বলবো আমি!


কারা Oppo-Vivo'র ফোনগুলোকে খারাপ বলে?

আমরা যারা টেক কমিউনিটি গুলোতে আছি, তারা প্রায়ই লক্ষ্য করি কিছু 'উঠতি টেক এন্হুসিয়াস্ট' নিজের পছন্দের ব্র্যান্ড বা নিজের টেস্টের বাইরে সব প্রোডাক্ট'কেই তুচ্ছ-তাচ্ছিল্য করে। তারা নিজের দৃষ্টিকোণ থেকে দুর হয়ে কখনও অন্যের দৃষ্টিকোণ থেকে ভাবতেই পারেনা!

তারা যে কারণে Oppo-Vivo'র ফোনগুলোকে খারাপ বলে

ওপ্পো বা ভিভোর ফোনগুলোতে সাধারণত প্রসেসর বা অন্যন্য টুকিটাকি ফিচারের দিকে নজর দেয়া হয়না। এই ফোনগুলোতে অন্যান্য 'এন্হুসিয়াস্টিক' ফিচারেরও অভাব থাকে সাধারণত!

যে কারণে Oppo-Vivo'র ফোন ভালো!

প্রথমেই আপনাকে Oppo/Vivo'র টার্গেট কাস্টোমার কারা, সেটা বুঝতে হবে। ওপো বা ভিভো ফোনই বানায় তাদের লক্ষ্য করে, যারা তাদের ফোনে ভালো ডিজাইন, ক্যামেরা আর টুকটাক ফেসবুক-ইউটিউব চালাতে চায়!

উদাহরণের জন্য আমি প্রায় একই বাজেটের দুটি ফোন নিচ্ছি। একটি হলো Xiaomi Poco X3Pro আরেকটি হলো Oppo F17 Pro! শাওমির ফোনে দেয়া হয়েছে শক্তিশালী Snapdragon 860 প্রসেসর। আর ওপ্পোর ফোনে 'একজন সাধারণ মানুষের প্রয়োজন মেটাতে পারবে' এমন প্রসেসর!

অপরদিকে শাওমির ফোনটাতে ব্যাক প্যানেলে রয়েছে গ্লসি প্লাস্টিক, আর ওপ্পোর ফোনে সুন্দর গ্লাস বডি! শাওমির ফোনের weight ব্যালেন্সিং খুব একটা ভালো না, ওপ্পোর ফোনে যথেষ্ট ভালো! শাওমিতে সামনে ips lcd ডিসপ্লে, আর Oppo'র ফোনে দৃষ্টিনন্দন সুপার এমোলেড!

এখান থেকে বোঝা যায়, শাওমির ফোনটি যথেষ্ট ভালো হলেও একজন সাধারন ইউজারের জন্য ওপো'র ফোনটিই ভালো!

My opinion

আপনি নিজেই ভাবুন, একজন ইউজার শুধুমাত্র ফেসবুক-ইউটিউব চালানোর জন্য SD860 প্রসেসর দিয়ে কি করবে? একজন সাধারণ ইউজার কোনো কারণ ছাড়াই ভালো প্রসেসরের জন্য অন্যান্য ছোটোখাটো 'সৌন্দর্য' কেন স্যাক্রিফাইজ করবে?

My Experience

আমি বেশ কয়েকজন মানুষকে শাওমি ফোনও সাজেস্ট করেছি, আবার অনেক'কেই Oppo এবং Vivo'র ফোনও সাজেস্ট করেছি। তাদের মাঝে Oppo-Vivo ইউজাররা তাদের ফোন নিয়ে স্যাটিসফাইড আছেন। অপরদিকে শাওমি ইউজারদের ছোটখাটো সফটওয়্যার গ্লিচের সাথে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয়েছে!

কাওকে ফোন সাজেস্ট করার সময় মনে রাখবেন, উনি তার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য ফোন কিনছেন; আপনার স্যাটিসফ্যাকশনের জন্য না!

আজকের ব্লগ এ পর্যন্তই, ব্লগটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না!