Blogger নাকি Wordpress? কোনটা আপনার জন্য বেস্ট?
কোনো দরকারি কাজে ওয়েবসাইট বানানোর কথা ভাবছেন, তবে কিভাবে ওয়েবসাইট বানাবেন তা নিয়ে চিন্তিত? তাহলে আজকের এই ব্লগটি আপনার জন্যই! আজকের এই ব্লগে আমি ওয়ার্ডপ্রেস ও ব্লগার নিয়ে কথা বলবো!
বেসিক ধারণা
Blogger হলো এমন একটি প্লাটফর্ম, যার মাধ্যমে আপনি বিনামূল্যে একটি প্রপার ব্লগ ওয়েবসাইট বানাতে পারবেন। অপরদিকে, Wordpress হলো অধিক জনপ্রিয় একটি টুল, যার ব্যবহার নানাবিধ!
Blogger
ব্লগার হলো গুগোলের তৈরি একটি প্লাটফর্ম, এখানে আপনি একাউন্ট খোলার সাথে সাথেই আনলিমিটেড হোস্টিং এবং প্রতিটি ওয়েবসাইটের জন্য একটি করে সাবডোমেইন পেয়ে যাবেন, সম্পুর্ণ বিনামূল্যে!
Wordpress
ওয়ার্ডপ্রেস ইতোমধ্যেই বেশ জনপ্রিয় একটি website building tool! ওয়ার্ডপ্রেস একাউন্ট খুললে আপনি একটি সাবডোমেইন এবং খুবই লিমিটেড হোস্টিং পেয়ে যাবেন। এছাড়াও ফ্রি ইউজারদের বেশ কিছু লিমিটেশন রয়েছে।
Use of Blogger
ব্লগার তৈরিই করা হয়েছে নিউজ ওয়েবসাইট, গল্পের ওয়েবসাইট, লেখালেখির ওয়েবসাইট ইত্যাদির কথা মাথায় রেখে। মোটকথা, যারা আমার মতো লিখতে ভালোবাসেন, ব্লগার তাদের জন্য!
Use of Wordpress
ওয়ার্ডপ্রেস শুধুমাত্র লেখালেখির মাঝে সীমাবদ্ধ নয়। এটা দিয়ে আপনি ই-কমার্স সাইট, পোর্টফোলিও, নিউজ সাইট সহ আরো অনেক কিছু বানাতে পারবেন।
Comparison
Blogger
ব্লগার দিয়ে ওয়েবসাইট বানাতে গেলে, আপনাকে ডোমেইন-হোস্টিং এর জন্য কোনো টাকা খরচ করতে হবেনা। আবার, ব্লগার গুগোলের সার্ভারে হোস্ট হওয়ার কারণে ওয়েবসাইটগুলো অনেক দ্রুত লোড হয়।
ব্লগার দিয়ে আপনি শুধুমাত্র লেখালেখি নির্ভর ওয়েবসাইট বানাতে পারবেন। আর, ব্লগারে থীমের সংখ্যা ও কাস্টোমাইজেশনের যথেষ্ট সুযোগ আছে।
Wordpress
ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানালে আপনাকে প্রতিবছর ডোমেইন ও হোস্টিং এর জন্য টাকা খরচ করতে হবে। ওয়ার্ডপ্রেস দিয়ে অনেএএএক ধরনের ওয়েবসাইট বানানো যায়, অনলাইনে টিউটোরিয়ালের সংখ্যাও অনেক।
Final Opinion
আপনি যদি লেখালেখি, অর্থাৎ নিউজ, ব্লগ বা গল্পের ওয়েবসাইট বানাতে চান তবে ব্লগার বেস্ট চয়েস! তবে আপনি যদি এর বাইরে গিয়ে ই-কমার্স বা অন্য কোনো ধরনের ওয়েবসাইট বানাতে চান, তবে আপনি ওয়ার্ডপ্রেস ট্রাই করে দেখতে পারেন।
আজকের ব্লগ এ পর্যন্তই, ব্লগটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না!


একটি মন্তব্য পোস্ট করুন