লিনাক্স একটি কার্নেল, নাকি অপারেটিং সিস্টেম?
লিনাক্সের নাম হয়তোবা আমরা সবাই শুনেছি। বেশিরভাগ মানুষের কাছেই লিনাক্সের নাম শুনলে মাথায় ভেসে ওঠে টার্মিনালে হিজিবিজি কোডের কথা, অনেকের মনে আবার ভেসে ওঠে পছন্দের ডিস্ট্রো'র কথা। লিনাক্স নিয়ে একটি মতভেদ বেশ প্রচলিত; অনেকের মতে, লিনাক্স পূর্ণাঙ্গ কোনো অপারেটিং সিস্টেম নয়। এটি একটি কার্নেল মাত্র! আবার অনেকের মতে লিনাক্সকে অপারেটিং সিস্টেম বললেও কোনো সমস্যা নেই। তো, চলুন জেনে নেওয়া যাক লিনাক্স একটি কার্নেল, নাকি একটি অপারেটিং সিস্টেম!
History
একদম শুরুর দিকে, লিনাক্স শুধু একটি কার্নেলই ছিলো মাত্র। তখন এর কোনো গ্রাফিকাল ইন্টারফেস ছিলোনা।
অপরদিকে লিনাক্স ডেভেলপ হওয়ারও আগে থেকে GNU Foundation নামের একটি প্রতিষ্ঠান কাজ করছিলো সেকালের জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম Unix এর বিকল্প তৈরি করতে।
তো, GNU Foundation তাদের ওপেন সোর্স সেই অপারেটিং সিস্টেম (OS) টিতে কার্নেল হিসেবে লিনাক্স'কে এডপ্ট করে। এর পর তৈরি হয় একটি প্রপার অপারেটিং সিস্টেম, যাকে আমরা GNU/Linux নামেও ডাকতে পারি।
What's Linux in 2021
২০২১ সালে এসেও লিনাক্স একটি প্রপার অপারেটিং সিস্টেম নয়, এটি একটি কার্নেল মাত্র। তবে সবসময় GNU/Linux বলার চেয়ে শুধুমাত্র লিনাক্স বলা অনেক স্বাচ্ছন্দকর। তা বাদেও, আজকাল সব লিনাক্স ডিস্ট্রোই কিন্তু GNU/Linux বেজড নয়। সে দিক দিয়ে বিবেচনা করলেও, সমগ্রভাবে বিষয়টাকে Linux বলাই যায়!
তাই, আমরা এই সিদ্ধান্তে আসতেই পারি যে- লিনাক্স একটি কার্নেল, তবে সবদিক বিবেচনা করে এটাকে একটা অপারেটিং সিস্টেম বললেও ভুল হবেনা!
আজকের ব্লগ এ পর্যন্তই, ব্লগটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না!

১টি মন্তব্য