যে কারণে Zorin OS এতো দ্রুত জনপ্রিয় হচ্ছে!

উবুন্টু বেজড একটি লিনাক্স ডিস্ট্রো'র নাম Zorin OS! আর অল্প কিছুদিনের মাঝেই রিলিজ হতে যাচ্ছে এর ১৬তম ভার্সন। আর, তা নিয়ে লিনাক্স ব্যবহারকারীদের আগ্রহের কমতি নেই। আজকের এই ব্লগে, আমি কথা বলবো অসাধারণ এই ডিস্ট্রোকে নিয়ে!


Basic

Zorin OS একটি Ubuntu ও Gnome বেজড লিনাক্স ডিস্ট্রো। এটি মূলত simplicity ও cleanliness ফোকাসড ডিস্ট্রো! এই ডিস্ট্রো'টি এমন ভাবে তৈরি করা হয়েছে যেন Windows বা ম্যাক ইউজাররা খুব সহজেই Zorin OS এর সাথে মানিয়ে নিতে পারেন।

Customization

Zorin OS-এ কাস্টোমাইজেশন এর জন্য একটি ডেডিকেটেড অ্যাপ রয়েছে যার নাম Zorin Appearance. এই অ্যাপের মাধ্যমে আপনি অনেক রকমের কাস্টোমাভজেশন করতে পারবেন। Zorin OS Core ভার্সনে বাই ডিফল্ট তিনটি ডেস্কটপ লুক দেওয়া আছে যার একটি দেখতে উইন্ডোজের মতো, একটি ম্যাকের মতো ও আরেকটি উবুন্টু'র মতো।

Other Functionality

এন্ড্রয়েডের জন্য Zorin Connect নামে একটি অ্যাপ রয়েছে, যার কাজ অনেকটা Windows Your Phone Companion অ্যাপের মতো; অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে আপনি পিসিতে ফোনের নোটিফিকেশন পাওয়া, দ্রুত ফাইল শেয়ার করা সহ আরও কিছু দরকারি ফিচার পেয়ে যাবেন!

Awesome Features

বেশ কিছু অসাধারণ ফিচার এই Distro'কে করে তুলেছে অনন্য! এর মাঝে একটি হলো Time based adaptive wallpaper! নাম শুনেই বুঝতে পারছেন, এই ফিচারের মাধ্যমে আপনার পিসির ওয়ালপেপার দিনের সময় ও আবহাওয়া অনুযায়ী পরিবর্তিত হবে।

Versions

Zorin OS এর তিনটি ভার্সন রয়েছে; Zorin OS Lite, Zorin OS Core ও Zorin OS Ultimate! 

Zorin OS এর লাইট ভার্সন xfce বেজড। ডেভেলপারের মতে, একটি ১৫ বছর পুরোনো পিসিতেও এই ভার্সন অনায়াসে রান করানো যাবে!

Zorin OS Core হলো এর মূল সংস্করণ, এটিই সাধারণত সবাই ব্যবহার করে।

উপরের দুটি ভার্সন ফ্রি হলেও, Zorin OS Ultimate হলো একটি পেইড অপারেটিং সিস্টেম! এতে আপনি কিছু এক্সট্রা ডেস্কটপ মোড পাবেন।

My Opinion

Zorin OS আমার পছন্দের লিনাক্স ডিস্ট্রোগুলোর একটি! এটি বেশ ক্লিন এবং উইজার ফ্রেন্ডলি। Gnome বেজড হওয়ার কারণে কাস্টোমাইজেশনের সুযোগও রয়েছে।আমার মতে বিগিনারদের জন্য এটি একটি ভালো ডিস্ট্রো!

এই ব্লগ এ পর্যন্তই, ব্লগটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না 💖💝