যে কারণে Elementary OS একটি ডিস্ট্রো'র চেয়েও বেশি কিছু!

লিনাক্স জগৎে Elementary OS বেশ পপুলার একটি ডিস্ট্রো! তবে, অনেকের কাছেই এটি একটি ডিস্ট্রো'র চেয়েও বেশি কিছু! যে সকল কারণে এ ডিস্ট্রো সবার পছন্দের শীর্ষে, তা নিয়েই আলোচনা করবো আজ!


Pantheon Desktop Environment

এলিমেন্টারি ওএস এর একটি নিজস্ব ডেস্কটপ এনভরমেন্ট রয়েছে, যার নাম Pantheon. এটি Gnome বেজড হলেও বেশ লাইটওয়েট এবং ব্যবহারে সহজ। এই Desktop Environment দেখতে অনেকটা ম্যাক ওএস এর মতো এবং এটা বেশ ক্লিন! ওপেন সোর্স হওয়া সত্বেও কেন যে অন্যরা এই environment'কে নিজেদের ডিস্ট্রোতে ব্যবহার করছেনা, আমার বোধগম্য হয়না!

App Store

ডেডিকেটেড অ্যাপ স্টোর তো প্রায় সব ডিস্ট্রোতেই আছে! তবে এলিমেন্টারিতে এই বিষয়কে নিয়ে যাওয়া হয়েছে আরও এক ধাপ ওপরে। এখানে 'Pay What You Want' নামের একটা অপশন আছে। এর মানে হলো, অ্যাপ স্টোরে পেইড অ্যাপ ডেভেলপাররা তাদের সফটওয়্যার এর জন্য একটি দাম ঠিক করে দিবেন। তবে, গ্রাহক তার ইচ্ছেমতো যত টাকা চান ঠিক ততোটাই পে করে সেই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। কারণ ওপেন সোর্স সফটওয়্যারের সৌন্দর্যই এটা!

Own Design Guidline

অনেক ক্ষেত্রেই, অন্যান্য ডিস্ট্রোতে অ্যাপ নামানোর পর সেটা আপনার ডিস্ট্রো'র ডিজাইনের সাথে ম্যাচ করেনা! দেখতে বেশ বিদঘুটে লাগে জিনিসটা… এর সমাধানও আছে এলিমেন্টারিতে!

এলিমেন্টারি অফিসিয়ালি একটি ডিজাইন গাইডলাইন প্রকাশ করেছে, যাতে ডেভেলপারদের কিছু নির্দেশনা দেওয়া আছে; কিভাবে তাদের অ্যাপগুলোকে এলিমেন্টারি'র ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে বানানো যাবে!

ইতোমধ্যেই ১২০টিরও বেশি অ্যাপ এই গাইডলাইন মেনে তাদের সফটওয়্যার তৈরি করেছে। দিনদিন এর সংখ্যা আরো বাড়ছে!

Stability & Cleanliness

এলিমেন্টারি ওএস উবুন্টু বেজড! আর আমরা আগে থেকেই জানি উবুন্টু কতোটা ইউজার ফ্রেন্ডলি ও স্টেবল। তবে, উবুন্টুর বেশ কিছু খারাপ দিকও আছে, যেগুলো এলিমেন্টারিতে বাদ দেয়া হয়েছে। তাই নিঃসন্দেহে বলা যায় 'Elementary OS is a distro with all the goodness of ubuntu, without the badness of ubuntu!'

আজকের ব্লগ এ পর্যন্তই, আশাকরি আপনাদের ভালো লেগেছে 💖💝