পপ ওএস নিয়ে এতো হাইপ কি কারণে?
System 76 নামের একটি কোম্পানির তৈরি উবুন্টু বেজড ডিস্ট্রো'র নাম Pop Os! বিগত এক বছরে এই ডিস্ট্রোটি বেশ পপুলার হয়েছে। আজকের এই ব্লগে আমি কথা বলবো এই ডিস্ট্রো’কে নিয়ে!!
Basic Information
পপ ওএস একটি উবুন্টু বেজড লিনাক্স ডিস্ট্রো। এটি System 76 নামের একটি কোম্পানির দ্বারা মেইনটেইন করা হয়। এই কোম্পানিটি হার্ডওয়্যার জগতে আগে থেকেই বেশ জনপ্রিয়!
Out of the box look
পপ ওএস এর ডিফল্ট লুক নিয়ে আমি সন্তুষ্ট নই, তবে কাস্টোমাইজ করে এই ডিস্ট্রোকে নিজের পছন্দমতো সাজিয়ে নেওয়া বেশ সহজ!
Customization
Gnome Based Distro হওয়ায়, পপ ওএস'এ আপনি মোটামোটি কাস্টোমাইজেশন করতে পারবেন। এছাড়াও, পপ ওএস এর নেটিভ প্রায় সব ফিচারই কাস্টোমাইজ করার সুযোগ রয়েছে।
Special Features
পপ ওএস এর যে ফিচার সবাইকে তাক লাগিয়ে দিয়েছে, তা হলো Auto Tiling ফিচার। আমরা সাধারণত ডেস্কটপে যখন কোনো অ্যাপ ওপেন করি, তখন সেই উইন্ডোটা কেমন যেন অগোছালোভাবে ওপেন হয়। নতুন কোনো উইন্ডো ওপেন করলে সেটা আগের উইন্ডোর ওপর বাজেভাবে ওপেন হয়, যেটা প্রোডাক্টিভিটি'র গতি বেশ কমিয়ে দেয়। তবে Auto Tiling ফিচারটি অন রাখলে, উইন্ডো সাইজিং নিয়ে আপনাকে কোনো চিন্তাই করতে হবেনা।
এই ফিচারটি অন থাকা অবস্থায় আপনি কোনো অ্যাপ ওপেন করলে সেটা পুরো স্ক্রিন জুড়ে ওপেন হবে। আরেকটা উইন্ডো ওপেন করলে দুটো উইন্ডো স্ক্রীনের জায়গা সমানভাবে ভাগ করে নিবে। ৩য় কোনো অ্যাপ চালু করলে বেশি গুরুত্বপুর্ন অ্যাপকে স্ক্রীনের বেশি জায়গা দিয়ে বাকি দুটি উইন্ডো ছোট হয়ে ওপেন হবে।
Cons
এই ডিস্ট্রো'র ui টা আরও স্ন্যাপি হলে ভালো হতো। জানিনা এটা Gnome এর দোষ কি-না, কারণ স্ন্যাপিনেস এর অভাব সাধারণত Gnome এর দোষেই হয়।
Versions
Pop Os! এর দুটি ভার্সন আছে। একটি ভার্সন এনভিডিয়া গ্রাফিক্স কার্ডের বিল্ডের জন্য, আরেকটি ভার্সন Amd, Intel igpu ইত্যাদির জন্য।
Opinion
পপ ওএস নিঃসন্দেহে একটি দারুণ Distro! তবে কেন জানিনা, এই ডিস্ট্রো আমার মন জয় করতে পারেনি।
রুচি ভেদে সবার পছন্দ বা অপছন্দে ভিন্নতা থাকতেই পারে!
আজকের ব্লগ এ পর্যন্তই, ব্লগটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না!

একটি মন্তব্য পোস্ট করুন