ফেসবুক প্যাকেজ ব্যবহার করে ইন্টারনেটের সবকিছু ব্রাউজ করবেন যেভাবে
সাধারণ প্যাকেজের চেয়ে কম দামে পাওয়ার কারণে, আমরা Mobile Data ইউজাররা প্রায়ই ফেসবুক প্যাক বা সোশ্যাল প্যাক কিনে থাকি। তবে, এই প্যাকগুলো দিয়ে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট বাদে কোনো কিছুই ব্রাউজ করা যায়না। কেমন হতো যদি এই প্যাকগুলো দিয়েই ইন্টারনেটের সবকিছু ব্রাউজ করা যেত?
আজকের এই ব্লগে আমি এই বিষয়ে কথা বলবো।
প্রথমে, আপনাকে প্লে স্টোর থেকে 24 Clan VPN Lite অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে।
ডাউনলোড করার পর ইনস্টল করে ওপেন করে নিন।
তারপর অ্যাপটায় নিচের দিকে দুটো অপশন থাকবে, সেখানে থেকে 'Direct' লেখায় চাপ দিন।
এখন, অনেকগুলো অপশনের মাঝে থেকে 'Facebook Social' অপশন সিলেক্ট করুন।
এবার উপরে Connect বাটনে চাপ দিন। 'OK' বাটনে ক্লিক করুন।
সফলভাবে কানেক্ট হলে, আপনি এখন সোশ্যাল প্যাক ব্যবহার করে ইন্টারনেটের সবকিছুই ব্যবহার করতে পারবেন!

একটি মন্তব্য পোস্ট করুন