শাওমির Miui এর সংক্ষিপ্ত ইতিহাস!
বিশ্বের প্রায় প্রতিটি ব্র্যান্ডেরই তাদের নিজস্ব ইউজার ইন্টারফেস বা UI রয়েছে।
স্টক এন্ড্রয়েডে কাস্টমাইজেশন থাকে না বললেই চলে। তাই, এন্ড্রয়েড ওপেন সোর্স হবার সুবাদে অনেক ফোন ব্র্যান্ড তাদের নিজস্ব ইউ আই (UI) ডেভেলপ করে। এর আরো একটা কারণ হলো, প্রতিটা ফোন ব্র্যান্ড তাদের ফোনগুলোকে ইউনিক রাখতে চায়।
কিছু জনপ্রিয় Ui হলোঃ শাওমির MIUI, হুয়াওয়ের EMUI, অপ্পোর Color OS, রিয়েলমির Realme UI ইত্যাদি।
গেমার রা সাধারণত স্টক এন্ড্রয়েড, খুব বেশি হলে কম কাস্টমাইজড Ui প্রেফার করে।
বর্তমানে কাস্টমাইজেশন এ MIUI সবচে' এগিয়ে। আজ আমি এখানে MIUI এর হিস্টোরি ও প্রতিটি ভার্সন নিয়ে আলোচনা করব।
আপনারা হয়তো অনেকেই জানেন না, শাওমি আগে কোনো ফোন ব্র্যান্ড ছিল না। তারা আগে কাস্টম রম তৈরি কারী একটা কোম্পানি ছিল। তবে, তাদের Miui বেশ জনপ্রিয় হয়। তাই, তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের নিজস্ব ফোন বাজারে আনবে।
#MIUI_1 AUG 16, 2010
নেক্সাস ওয়ান নামের একটি ফোনে সর্বপ্রথম এই ইউ আই এর ডেভেলপমেন্ট শুরু হয়। এটি এন্ড্রয়েড ২.২ ফ্লোরিও বেজড ছিল। এটি ডেভেলপ করতে কাজ করেছিলেন প্রায় ১০০ ডেভেলপার!!
#MIUI_2 JAN 05, 2011
Miui 1 এ ব্যাপক সাফল্য পাওয়ার পর শাওমি সিদ্ধান্ত নেয় যে, তারা তাদের নিজেদের ইউ আই এ একটা ফোন বাজারে আনবে। Mi1 Miui2 এর প্রথম ফোন। খুব বেশি পরিবর্তন আনা হয়নি miui 2 তে miui 1 এর থেকে।
#MIUI_3
সর্বপ্রথম থীম ও থিম স্টোর এর সাথে পরিচয় করায় শাওমি আমাদেরকে। এটি এন্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড এ বেজড ছিল।
#MIUI_4 FEB 23, 2013
রেডমি 1এস miui 4 এর প্রথম ফোন ছিল। এটি এন্ড্রয়েড ৪.০ আইস ক্রীম স্যান্ডউইচ বেজড ছিল। এটিতে শাওমি তাদের নিজস্ব অ্যাপ স্টোর ও এন্টিভাইরাস ইম্পিমেন্ট করেছিল।
#MIUI_5 DEC 14, 2014
Mi2 miui 5 এর প্রথম ফোন। শাওমি এটিতে পার্ফেক্ট আইকন ডায়াগ্রাম ইম্পলিমেন্ট করে।
#MIUI_6 AUG 1,2015
রেডমি 2এস প্রাইম miui 6 এর প্রথম ফোন। শাওমি MIUI 6 এর মাধ্যমেই তাদের ফোন চায়নার বাইরে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশে বিক্রি শুরু করে। তাছাড়াও শাওমি এই ইউ আই এর মাধ্যমেই প্রথম ফ্লাস সেল এর প্রচলন শুরু করে।
#MIUI_7 AUG 13,2015
রেডমি নোট 4 miui 7 এর প্রথম ফোন। এর মাধ্যমে শাওমি 4 টি ইন বিল্ট থিম দিয়েছিল ইউজার দের।
#MIUI_8 MAY 10,2016
রেডমি নোট 4 ছিল miui 8 এর সর্বপ্রথম ফোন। এই ইউ আই এর মাধ্যমেই শাওমি সর্বপ্রথম ফন্ট চেনজিং এর ফিচার কোনো স্মার্টফোনে দেয়।
এছাড়াও, NFC সাপোর্ট, আইকন চেঞ্জ, বিশেষ করে ডুয়াল অ্যাপস এর ফিচার যোগ করে শাওমি।
#MIUI_9 AUG 10,2017
Mi Mix 2 MIUI 9 এর প্রথম ফোন ছিল। এর মাধ্যমে শাওমি প্রথম অয়ারলেস চার্জিং সাপোর্ট অ্যাড করে।
#MIUI_10 JUNE 7,2018
আমুল পরিবর্তন আনা হয়েছিল miui 10 এ। অনেক ক্লিন একটা নোটিফিকেশন বার প্রোডিউস করে শাওমি। নতুন হরিজন্টাল ভলিউম বার ও ইম্পলিমেন্ট করা হয়। নোটিফিকেশন বার ও ভলিউম বার দুটিই ছিল স্টক এন্ড্রয়েড পাই থেকে ইন্সপায়ারড।
#MIUI_11 OCT 22, 2019
Miui 10 থেকে miui 11 এ তেমন কোনো পরিবর্তন আনা হয় নি। তবে সেটিংস অ্যাপ এর আইকন গুলোকে রঙ্গিন করে শাওমি। নতুন সিস্টেম ফন্ট এড করে শাওমি।
#MIUI_12
বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে miui ১২ তে। নতুন কন্ট্রোল সেন্টার আনা হয়েছে। ( ios থেকে অনুপ্রাণিত) নতুন এনিমেশন আনা হয়েছে ।সুপার ওয়ালপেপার আনা হয়েছে।
যদিও এটি খুব Buggy.
এছাড়াও, এই মাসের মাঝেই শাওমির বেশ কিছু ফোনে #MIUI12.5 আসার কথা আছে।

৩টি মন্তব্য