মেসেন্জারে ২০ সেকেন্ডের চেয়ে বড় ভিডিও স্টোরিতে আপলোড করবেন যেভাবে

আজকাল আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে ফেসবুক মেসেন্জার। বিভিন্ন ধরণের বাহারী স্টোরিও দিয়ে থাকি আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে, মূল সমস্যা বাঁধে তখনই যখন আমরা ২০ সেন্ডের চেয়ে বড় কোনো স্টোরি আপলোড করতে যাই।

বিশ সেকেন্ডের চেয়ে লম্বা কোনো স্টোরি আপলোড দিতে গেলে মেসেন্জার একটা অপশন দেখায় সর্বোচ্চ ২০ সেকেন্ডের ভিডিও কাট করে নেওয়ার জন্য! তবে আজকের এই ব্লগে আমি এমন একটি ট্রিক দেখাবো, যার মাধ্যমে আপনি মেসেন্জারে বা ফেসবুকে ২০ সেকেন্ড কেন, ২০ মিনিট বা তারও বেশি লম্বা ভিডিও আপলোড দিতে পারবেন!

তো, এই ট্রিকটি এপ্লাই করার জন্য আপনাকে চলে যেতে হবে কারও ইনবক্সে। ইনবক্সে যাওয়ার পর, গ্যালারি অপশনে গিয়ে ভিডিওটি সিলেক্ট করলেই আপনি দেখতে পারবেন Edit নামের একটি বাটন এসেছে। সেই বাটনে চাপ দিয়ে আপনি যদি চান ভিডিওটিতে কোনো এডিট করবেন তবে এডিট করতে পারেন। আর এডিট না করেও সরাসরি নিচে Your Story অপশনে চাপ দিলেই পুরো ভিডিওটা স্টোরিতে আপলোড হয়ে যাবে।