নতুনদের জন্য সহজ ও সুন্দর কয়েকটি লিনাক্স ডিস্ট্রো!
লিনাক্সের নাম হয়তোবা আপনারা সবাই শুনেছেন। লিনাক্স ওপেন সোর্স হবার সুবাদে, লিনাক্সে হরেক রকমের চাহিদার, হরেক রকম লুকের ডেস্কটপ Environment রয়েছে, যেগুলোকে সংক্ষেপে ডিস্ট্রো বলে।
আজকের এই পোস্টে আমি লিনাক্সের সবচেয়ে সুন্দর ও সহজ ৩টি ডিস্ট্রো নিয়ে কথা বলবো!
• Deepin Linux: ডীপিন এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে সুন্দর লিনাক্স ডিস্ট্রো!
তবে এর ডেভেলপার চীনের উহানের হওয়া, সিস্টেমের অনেক অংশেই চাইনিজ ভাষা বিদ্যমান থাকা (ভাষা ইংরেজি করার পরও) ইত্যাদি নানা কারণে লিনাক্স ব্যবহারকারীরা এই ডিস্ট্রো ব্যবহার করতে চান না।
• Zorin OS: আপনি যদি উইন্ডোজের ফ্লেভার + লিনাক্সের মজা দুটোই একসাথে পেতে চান তাহলে Zorin OS এর জুড়ি মেলা ভাড়! এটি একটি Gnome বেজড ডিস্ট্রো, তবে এর একটি লাইট ভার্সনও রয়েছে যেটা XFCE বেজ। ডেভেলপারের মতে, এই লাইট ভার্সনটি একটি ১৫ বছর পুরনো পিসিতেও ভালোভাবে রান করানো যাবে!!
• Elementary OS: এলিমেন্টারি আমার প্রিয় লিনাক্স ডিস্ট্রো! এর লুক অনেকটা এপলের ম্যাক OS থেকে অনুপ্রাণিত। এটি ব্যাবহার করা অনেক সহজ! এলিমেন্টারি ওএস উবুন্টু বেজড। আপনি যদি প্রথমবার উইন্ডোজ থেকে লিনাক্সে আসতে চান, আমি নিঃসন্দেহে আপনাকে এই ডিস্ট্রো রেকমেন্ড করতে পারব।
সবশেষে, এটি আমার একান্ত ব্যক্তিগত মতামত ছিল। একজন থেকে আরেকজনের মতামতে তারতম্য থাকাই স্বাভাবিক!
এই পোস্ট সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন 🥰😇😌

২টি মন্তব্য